আজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় চট্টগ্রাম কাজীর দেউড়ি এলাকায় ও ১০.৩০ ঘটিকায় আগ্রাবাদ কদমতলীর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব মোঃ সুজায়েত ইসলাম (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ ফারুক উল হক সহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।