Thursday, November 12

শুটিং সেটে হঠাৎ অসুস্থ অক্ষয়

0

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা অক্ষয় কুমার। ২০১৮ সালে তাঁর ৫টি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর এ জন্য শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অক্ষয়। কিন্তু, হঠাৎ করেই শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়লেন এই অভিনেতা।
জানা গেছে, ‘গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের’ শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন অক্ষয় কুমার। বলিউড খিলাড়ির অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকা হয়। কিন্তু, জ্বর এবং হাত-পা ব্যথা হওয়া সত্ত্বেও শুটিং শেষ করেন অক্ষয়। শরীর খারাপ বলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাননি এই তারকা। কাজের প্রতি অক্ষয় কুমারের এই নিষ্ঠা দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। শরীর খারাপ থাকা সত্ত্বেও অক্ষয় যে কাজ করতে পিছপা হন না, তা আবারও প্রমাণ করলেন।

তবে শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ায়, উতলা হয়ে পড়েন অক্ষয়ের ভক্তরা। যদিও, আপাতত তিনি ভালো আছেন বলেই জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.