Thursday, November 12

৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি গঠিত

0

৩৪তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়। কমিটির সকল সদস্যরা ব্যাচের ঐক্যবদ্ধতার উপর গুরুত্ব দেন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়।

আবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন।

অন্যদিকে মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে টাঙ্গাইল জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন।

এ কমিটি আগামীতে ব্যাচের সদস্যদের ঐক্যবদ্ধ রেখে তাদের কার্যক্রম পরিচালনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.