মোঃ সাইফুর রহমান, চুনারুঘাটঃ বিশ্বায়নের যুগের প্রযুক্তির স্রেতে বাংলাদেশ ও ভাসছে। আগে ধান কাটতে কৃষকের কত ভোগান্তি। শহরে আসা,শ্রমিক খোজা,বাট্টা নির্ধারন সহ কত ঝামেলা। এক কথায় ফসল ঘরে তুলতে কৃষকের দ্বিগুন পরিশ্রম।
এখন এ পরিশ্রম সুদুর অতীতের ব্যাপার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রামে গঞ্জে এখন লেগেছে প্রযুক্তির ছোঁয়া। ধান কাটতে আর ভোগান্তি পোহাতে হয় না। এখন ধান কাটার মেশিনেই হয় সব কিছু। ধান কাটার এ মেশিন কম্বাইন হারভেষ্টর নামে পরিচিত। এ হারভেস্টর মেশিন দিয়ে আধা ঘন্টায় এক একর জমি পর্যন্ত কাটা যায়। তেল খরচ ও সময় সাশ্রয়ে এ মেশিন জনপ্রিয়তা লাভ করেছে।
জমি মালিক হাফেজ শেখ খাইরুল কবীর বলেন,সময় উপযোগী এ প্রযুক্তি ফসল কাটাকে সহজ করে দিয়েছে। আগে আমরা ফসল কাটতে অনেক কষ্ট করতাম। এখন আর তা হচ্ছেনা। তবে যদি কৃষি অফিস সহজ কিস্তি তে এ মেশিন সবাই কে দেয় তাহলে আরো ভালো হবে। তেলের খরচ টা কম হলে কৃষকের জন্য আরো ভালো হবে।
একর প্রতি মেশিনের খরচ ৫০০-৬০০ টাকা। যা সকল কৃষকই মোটামোটি দিতে পারেন। এ প্রযুক্তি চুনারুঘাটে ব্যাপক বিস্তার লাভ করছে