Saturday, November 7

ময়মনসিংহ বিভাগীয় ডেন্টাল পরিষদের পক্ষ থেকে রোহিঙ্গাদের অর্থ ও ঔষধ বিতরণ

0

মেহেদী হাসান : বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত ডিপ্লোমা ডেন্টিষ্ট দের একমাএ প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ (বিডিপি) । ময়মনসিংহ বিভাগীয় বিডিপি মানবসেবা সহ বিভিন্ন সময় সামাজিক উন্নয়নমুলক কর্মকাণ্ড পরিচালনা করতেছে অনেক বছর ধরে।তারই ধারাবাহিকতায় গতকাল ( ২ ডিসেম্বর) বাংলাদেশ ডেন্টাল পরিষদ- ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে রোহিঙ্গা দের জন্য সেনাবাহিনীর কাছে অর্থ হস্তান্তর , ১ লাখ টাকার ঔষধ বিতরণ এবং মেডিকেল ক্যাম্প করা হয় । এছাড়াও অসহায় এবং এতিম বাচ্ছাদের মাঝে শিক্ষা উপকরণ এর জন্য নগদ অর্থ প্রদান করেন ।

অর্থ হস্তান্তর ও বিনা মূল্যে ঔষধ বিতরণে অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক মো: আইনুল হক, সদস্য সচিব ইলিয়াস পারভেজ শিহাব এবং সদস্য মো: তানভীর হাসান,মো: মোশাররফ হোসেন, দেবদূত মোদক , আকিবুল হক জুয়েল প্রমুখ ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.