Monday, November 9

গাজীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‌্যালী

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর রবিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত র‌্যালীতে অংশ নেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম ও জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক শংকর সরণ সাহাসহ র্কমকর্তা কর্মচারীরা।

এছাড়া র‌্যালীতে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ’এবারের প্রতিপাদ্য ছিল, ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’।পরে ভাওয়াল রাজবাড়ি ঐতিহাসিক নাটমন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.