Thursday, November 12

কম্বোডিয়ায় গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

কম্বোডিয়া তিনদিনের সফরের প্রথম দিনে গণহত্যা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দেশটির স্বাধীনতা স্তম্ভ ও দেশটির জাতির জনকের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি রোববার কম্বোডিয়ার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

নম পেন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোফিটেলে ওঠেন তিনি। হোটেলে বিশ্রামের পর স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে স্বাধীনতা স্তম্ভে যান শেখ হাসিনা। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তাকে স্ট্যাটেটিক গার্ড অব অনার দেয় কম্বোডিয়ার সশস্ত্র বাহিনীর একটি দল।

এরপর কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতিমূর্তিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তারপর তিনি যান নম পেন শহরের তৌল সেং গণহত্যা জাদুঘর পরিদর্শনে।

আশির দশকে খেমার রুজ নেতা পলপটের শাসনামলে নম পেনের একটি স্কুলকে অস্থায়ী কারাগার বানিয়ে সেখানকার বন্দিদের হত্যা করা হয়; যা ইতিহাসে গণগত্যার স্বীকৃতি পায়।

জাদুঘর পরিদর্শনের সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআইয়ের সভাপতিসহ অন্যান্য ব্যবসায়ী নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এর আগে দুই প্রধানমন্ত্রী একান্ত আলোচনায় বসবেন।

সরকারি সূত্রে জানা গেছে, শেখ হাসিনার এ সফরকালে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ১১টি চুক্তি ও ৯টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

অনুষ্ঠানে উভয় দেশের জাতির পিতার নামে ঢাকা ও নমপেনের দুটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের ঘোষণা দেয়া হবে। প্রধানমন্ত্রী আগামী ৫ ডিসেম্বর বিকেলে দেশে ফিরবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.