Saturday, November 7

নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা: একজন হাসপাতালে

0

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে অতর্কৃত হামলায় একজন আহত।

জানা যায়, গত ৬ ডিসেম্বর বেলা ১০ টার সময় নাগরপুর উপজেলার দপ্তিয়র গ্রামের মোল্লা পাড়ায় জমি ও বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে দু-পক্ষের মধ্যে ঝগড়া বাধেঁ। এ সময় এক পক্ষ বাড়ীতে এসে অতর্কৃত ভাবে কাশেম আলীর ছেলে আসাদুজ্জামান ৬০ কে লাঠি দ্বারা আঘাত করে। এতে তিনি মারাত্মক ভাবে আহত হলে ওই দিনই তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ওই গ্রামের বাবুল এর নিকট হতে জানা যায় আক্রমনকারীদের মধ্যে ছিল একই গ্রামের সজিব ২০, রাজিব ২৩, রাকিব ২৫, রাজ্জাক ৩২ এবং ওয়াজেদ ৫৫। এ সংবাদ লেখা পর্যন্ত আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.