Saturday, November 7

খোকসা পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) সভা অনুষ্ঠিত

0

খোকসা প্রতিনিধিঃ সিমিত সম্পদের মধ্যেও পৌরবাসীর নাগরিক সমস্যা সমাধানে সচেষ্ট – মেয়র তারিকুল খোকসা পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)-র সভা ২০১৭ পৌর মিলনায়তনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তৃতায় পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক বলেন, আমাদের সিমিত সম্পদের মধ্যেও পৌরবাসীর সকল নাগরিক সমস্যা সমাধানের সচেষ্ট পৌর কতৃপক্ষ।
শহর সমন্বয় কমিটির সকল সদস্য ও পৌরবাসীর প্রানবন্ত অংশ গ্রহনে টিএলসিসি সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক বিভিন্ন সমস্যা ও তার সমাধান দেওয়া হয়।
নাগরিকদের মধ্যে পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম পৌরবাসীর বিভিন্ন সমস্যা তুলেধরে বক্তব্যদেন।
অন্যান্যের মধ্যে বক্তব্যদেন পৌর সচিব আব্দুল হান্নান ৭ নং ওয়াড কাউন্সিলর হাসেম আলী, ৫ নং ওয়াড কাউন্সিলর সেলিম হোসেন ও পৌরবাসীর পক্ষে ২ নং ওয়াডের বাসিন্দা আমিরুল ইসলাম। সভায় পৌরসভার সকল কাউন্সিলর সকল কর্মকর্তা ও কর্মাচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পৌর উন্নয়নে সকল ওয়ার্ডে সুসম সমান উন্নয়ন নিশ্চিত করতে হবে।
খোকসা পৌর ভবনের টেন্ডার ইতি মধ্যে সম্পন্ন হয়েছে। সরকারের অনুমোদনর পরই তা উদ্বোধন হবে বলে পৌর টিএলসিসি সভায় পৌর মেয়র উপস্থিত সকল কে অবহিত করেন।
পরে উপস্থিত সকলকে পৌরসভার সকল উন্নয়ন কাজে সহযোগিতা করার আহব্বান জানিয়ে সভা শেষ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.