Saturday, November 7

কাপ্তাই বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা

0

কবির হোসেন, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি: আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জায়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় কাপ্তাই উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সংবর্ধনা, র‌্যালী ও আলোচনা সভা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসার সিথি চাকমার সভাপতিত্বে আজ শনিবার উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়।

দিবস ও সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কর্ণফুলী ডিগ্রী কলেজ উপধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দীন ও উপজেলা মহিলা বিষয়ক হিসাব রক্ষক ছালেহ আহম্মদসহ প্রমুখ।

এবার কাপ্তাই বিভিন্ন অবদানের জন্য দু’জন মহিলাকে বেগম রোকেয়া জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। এরা হলেন নুর নাহার শিরিন ও অংক্রানু মারমা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.