টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহেরাতৈল নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১২ জন।
আজ রোববার সকাল ৮টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় রোববার সকালে রংপুর থেকে ছেড়ে আসা মিম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি চুন বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতরা রংপুরের বাসিন্দা নিশ্চিত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।