Saturday, November 7

খোকসায় শ্রেষ্ঠ জয়িতা নারী পুরস্কিত হল বেগম রোকেয়া দিবস উপলক্ষে !

0

মিলন খান, খোকসা প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ উপলক্ষ্যে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খোকসা উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে সনদ ও ক্রেস্ট দিয়ে পুরস্কিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সেলিনা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খোকসা থানা অফিসার ইনর্চাজ মোঃ নাজমুল হুদা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন। শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, খোকসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম প্রবিন, মিডিয়া সাংবাদিক মিলন খান প্রমুখ।

পরে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে সনদ ও ক্রেস্ট দিয়ে পুরস্কিত করা হয়। ৫ জন নারীর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকুরীরির ক্ষেত্রে সাফল্য অর্জন কারী , সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন, ও সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেখেছেন যে নারী । এর পর্বে উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় নারীদের অধিকার বিষয়ে গুরুত্বপু্ন আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সেলিনা বানু ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.