আরিফুল ইসলাম সুজন: কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বন্যা পরবর্তী রঙ্গিন ঢেউ টিন ও টুলবক্স বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর চিলমারী উপজেলা পরিষদ চত্বরে চিলমারী ইউনিয়নে ৬০টি পরিবার এবং অষ্টমীরচর ইউনিয়নে ৪৪টি পরিবারের মাঝে ১৮ পিস রঙ্গিন ঢেউটিন, নগদ ২ হাজার টাকা ও কোদাল, বেলচা, বাটাল, হাতুরড়ী, টিন কাটার কেচি, তারকাটা ৩ প্রকার, রশি, জিআই তার, মেজারমেন্ট ফিতা, সুত, দা ও কড়াত বিতরণ করা হয়। এসময় কুড়িগ্রাম জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মোঃ জাফর আলী, সেক্রেটারী আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম টুকু, অলক সরকার, চিলমারী উপজেলা চেয়ারমান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী ও জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু প্রমুখ উপস্থিত ছিলেন।