Sunday, November 22

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের স্নাতক ও পাস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশের সময় সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীরা www.7college.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে।
আজ মঙ্গলবার ১১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল কক্ষে এ ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

জানা গেছে, কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং বিজ্ঞান অনুষদসহ তিন ইউনিটে ৩২ হাজার আসনের বিপরীতে ৭০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার শিক্ষার্থী। তাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরবর্তী কার্যক্রম ও ১৪ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম স্ব স্ব কলেজের নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.