Friday, November 6

চট্টগ্রাম হাটহাজারীতে পেপার মিলে দুর্ঘটনায় শ্রমিক নিহত

0

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় একটি পেপার মিলে কর্মরত অবস্থায় মেশিনের বেইল ছিঁড়ে রেজাউল করিম (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে এশিয়ান পেপার মিলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত দাস জানান, রাতে এশিয়ান পেপার মিলে কাজ করার সময় রেজাউল করিম দুর্ঘটনায় গুরুতর আহত হন । আশঙ্কাজনক অবস্থায় রেজাউল করিমকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কিভাবে দুর্ঘটনায় পড়েছেন তা জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.