Saturday, November 7

চুনারুঘাটে শিশু কিশোর দ্বারা পরিচালিত সংগঠন “সৃজনশীল মেধা বিকাশ”

0

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শিশু কিশোর দ্বারা পরিচালিত সংগঠন সৃজনশীল মেধা বিকাশ। এ সংগঠন এর মূল লক্ষ্য শিক্ষা ও সমাজ নিয়ে। শিক্ষা ও সমাজ নিয়ে সংগঠনটি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে।

ইতিমধ্যে সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করেছে ও করে যাচ্ছে। সংগঠনটি প্রতি বৎসরে সাঃজ্ঞান প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগীতা ও মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা করে। সংগঠনটি ঝরে পড়া শিশুদের নিয়ে তৈরি করেছে মেধা বিকাশ স্কুল নামক বিদ্যালয়। সংগঠনের কোমলমতি শিশু কিশোরদের স্বল্প অর্থিক সহযোগীতায় এগিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের পরিচালনার দায়িত্বে আছেন কিশোর কবি ও সাংবাদিক মোঃ সাইফুর রহমান,সাংগঠনিক তত্তাবধায়ক হিসেবে আছেন মোঃ অপু তরফদার,সাংগঠনিক ব্যাবস্থাপক হিসেবে আছেন মোঃ তোফাজ্জল মিয়া সহ মোঃ মুশাহিদুল ইসলাম,মোঃ ইব্রাহিম মিয়া,মোঃ আকরামুল ইসলাম সহ আরো ৩৩ জন

৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ পরিচালনা করছে সংগঠন টি। ইতিমধ্যে সংগঠন এর পাশে এসে দাঁড়িয়েছেন জনাব বিদ্যুৎ পাল,এ্যাডঃ মোস্তাক আহাম্মদ সহ সমাজের আরো অনেকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.