Friday, November 6

ঘোড়াঘাটে পল্লী বিদ্যুতের অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ

0

মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জের পল্লী বিদ্যুতের জোনাল অফিস ডুগডুগীহাটে স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে রাণীগঞ্জে এক স্মরন কালের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ পালিত হয়।

বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর বেলা ১১টায় হতে ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে রাণীগঞ্জ জোনাল অফিসের অধিনস্থ ২০ সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক অংশ গ্রহণ করে।

রাণীগঞ্জ এলাকার বিশিষ্ট্য ব্যবসায়ী আনিসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যথাক্রমে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, ১নং বুলাকিপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুর রব খন্দকার বাদশা, বিশিষ্ট্য ব্যবসায়ী আমজাদ হোসেন, পল্লী বিদ্যুতের প্রাক্তন পরিচালক গোলাম রব্বানী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম আকাশ প্রমুখ।
রাণীগঞ্জ বাজারে ব্যাংক, বীমা সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে সকলেই স্বতুষ্ফুর্তভাবে এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

বক্তাগণ তাদের বক্তৃতায় বলেন, পল্লী বিদ্যুতের ২০০১সালে রাণীগঞ্জে স্থাপিত জোনাল অফিসটি স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে পরিবর্তন করা না হলে আগামী ১লা জানুয়ারী হতে সড়ক অবরোধ, হরতাল এমনকি বিদ্যুতের বিল প্রদান বন্ধ করে দেয়া হবে।

তারা আরও বলেন, এজন্য কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে তার দায় দায়িত্ব বহন করতে হবে। এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষক,ছাত্র ছাত্রী,স্থানীয় ব্যবস্যায়ী মহলসহ বিভিন্ন পেশার মানুষ মানব বন্ধনে অংশ নেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.