Friday, November 6

শহীদ বুদ্ধিজীবী দিবসে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের যাত্রা শুরু

0

এম শিমুল খান,  গোপালগঞ্জ প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাব। সকাল সাড়ে ৯ টায় ক্লাবের সভাপতি এস এম হুমায়ূন কবীরের নেতৃত্বে অন্য সদস্যরা সদর উপজেলা পরিষদ-সংলগ্ন জয়বাংলা পুকুরপাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইলিয়াস হক ও চৌধুরী হাসান মাহামুদ, সাধারণ-সম্পাদক নীতিশ চন্দ্র বিশ্বাস, যুগ্ম-সাধারন সম্পাদক মিজানুর রহমান মানিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ খান কুটি, মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ নাজনীন বাবলী, প্রচার সম্পাদক মাহাবুব রহমান মুকুল, দপ্তর সম্পাদক শেখ নূতন, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাদির সবুজ, সহ-দপ্তর সম্পাদক নাজমুল আলম খান (নিজাম), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন ও সদস্য রবীন্দ্রনাথ অধীকারী, হেমন্ত বিশ্বাস, কাজী মাহমুদসহ ক্লাবের অন্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.