এম শিমুল খান,গোপালগঞ্জ প্রতিনিধি : শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সামনে শুরু হয়েছে ২৪ প্রহর ব্যাপী ৩ দিন পর্যন্ত মহানাম যজ্ঞনুষ্ঠান ।
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় উৎসব আসরে নামসুধা পরিবেশন করছেন শ্রী গেীরাঙ্গ সম্প্রদায়-মাগুরা , বেদবানী সম্প্রদায়-কুমিল্লা ,গোপাল সংঘ-সিলেট , শ্রী দূর্গা সম্প্রদায়-খুলনা , অষ্টসখী সম্প্রদায়-বাগেরহাট ও সত্য সনাতন সম্প্রাদয়-গোপালগঞ্জ ।
১৭ডিসেম্বর রবিবার সূর্য ওঠার আগে শেষ হবে এ অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ভক্ত বৃন্দের সমাগম ঘটছে এ নব বৃন্দাবনে। গতকাল শুক্রবার ছিল মহানাম যজ্ঞনুষ্ঠানের দ্বিতীয় দিন। বিপুল উৎসাহ-উদ্দিীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে নাম যজ্ঞ অনুষ্ঠান চলছে বলে জানান, অনুষ্ঠান পরিচালনার কমিটির সভাপতি, প্রাক্তন শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্য নিত্যানন্দ বিশ্বাস।