নওগাঁ প্রতিনিধি: মটরসাইকেল চুরির ঘটনাটি জানতে পেরে অন্যদের ডাকাডাকি করায় নওগাঁয় নুরুজ্জামান নয়ন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা।
শনিবার ভোরে শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন শহরের বাঙ্গাবাড়ীয়া কলেজপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামে অপর এক ব্যাক্তি আহত হয়েছে। জাহাঙ্গীর আলম ডিগ্রী মোড়ের নৈশ্য পহরী।
পুলিশ জানান, ভোর ৪টার দিকে ওই মহল্লায় কায়কোবাদ নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়। মোবাইলফোনের মাধ্যমে মোটরসাইকেল চুরির বিষয়টি জানতে পেরে নয়ন ডিগ্রী মোড়ের নৈশ্য প্রহরী জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পাশের রাস্তায় আসে। এ সময় ২-৩ জনকে মোটরসাইকেল নিয়ে যেতে দেখে কাছে গিয়ে থামাতে বললে দুজনকেই অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ওই দূর্বত্তরা।
নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) তোরিকুল ইসলাম জানান, আহত আবস্থায় নয়নকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়। আহত নৈশ্য প্রহরী জাহাঙ্গীরের চিকিৎসা চলছে।