নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে ৬ জুয়ারীকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। জানাযায় গত ১৬ই ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার এস, আই, আ: আল মাসূদ তার সহকর্মীদের নিয়ে রাত ৮ঘটিকার সময় নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে এক জুয়ারী আস্তানা থেকে ৬ জুয়ারীকে আটক করে।
এব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও, সি, মাইনুদ্দিন এই প্রতিনিধিকে জানায় এদের সাথে মাদকও পাওয়া গেছে। এরা হল শফিকুল(৪০)পিতা বজলুর রহমান, গ্রাম: খাস ঘুনিপাড়া, নুরূল আমিন(৫৫), পিতা নয়ান মোল্লা, গ্রাম ধুনাইল, পাককু(৪০) পিতা কাদের শেখ, গ্রাম ধুবড়িয়া, বাদশা মিয়া(৩৮) পিতা আবুল কাশেম, গ্রাম খাস কাউলিয়া, চৌহালী, মিজানুর রহমান(৫০), পিতা আক্তার হোসেন, গ্রাম পয়লা, চৌহালী, মোহাম্মদ আলী(৪০), পিতা ইমান আলী সরকার, গ্রাম জুনকাই, দেলদুয়ার।
এব্যাপারে নাগরপুর থানায় একটি মামলা হয়েছে, মামলা নং-১১।