Friday, November 6

সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় মীরসরাইয়ের ব্যবসায়ীর মৃত্যু

0

মীরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের কুমিরা বাইপাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন মীরসরাই উপজেলার এক ব্যবসায়ী। নিহত আতাউল হাসান ( ৪২) মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের রড সিমেন্ট দোকানী। তার বাড়ী ৮নং দুর্গাপুর ইউনিয়নের শাহ আলম চেয়ারম্যান বাড়ী।

কুমিরা ফায়ার সার্ভিস ও বারআউলিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার ( ১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নিজের অনটেষ্ট মোটর সাইকেল এর রেজিষ্ট্রেশান করাতে চট্টগ্রাম যাচ্ছিল । কুমিরা বাইপাস এলাকা অতিক্রমকালে বিপরিত দিক থেকে আসা কাভার্ডভ্যান (চট্টমেট্রো ট-১১-২৬০১) মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী আতাউল হাসান ঘটনাস্থলেই নিহত হন। হাইওয়ে পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

নিহতের এলাকার স্থানীয় চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব জানান এই ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী, এক পুত্র ও কন্যা সন্তান সহ স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.