Friday, November 6

পত্নীতলায় ট্রাক্টর কেড়ে নিলো পান ব্যবসায়ীর প্রাণ

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় এক পানের খিলি ব্যবসায়ীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শি, স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল ও থানা সুত্রে জানা যায়, উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড নওগাঁ রোডের পানের খিলি দোকনদার ও নজিপুর পৌর এলাকার পালশা মহল্লার বাসিন্দা মৃত বিজয় দেবনাথের পুত্র গোকূল দেবনাথ (৫৫) নজিপুর বাসস্ট্যান্ড হতে নিজ বাড়ি ফিরার পথিমধ্যে রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মামুন পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তার পশ্চিম পার্শ্বে চার্জার ভ্যানের সাথে একটি ট্রাক্টর (কাকড়া) মুখো-মুখো সংঘর্ষ ঘটে। এতে ওই চার্জার ভ্যানের যাত্রী গোকূলসহ আরো দুই জন আহত ব্যক্তিকে প্রথমে পত্নীতলা সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে আহতদের অবস্থার অবণতি দিক বিবেচনা করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের পরিবার ও স্বজনদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। এতে আহতদের তাৎক্ষণিক ভাবে রামেক হাসপাতালে নেওয়ার পথিমধ্যে জেলার নওহাটা এলাকায় পানের খিলি ব্যবসায়ী গোকূল দেবনাথের মৃত্যু হয়। অপর দুইজন আহতদের আশঙ্কাজনক অবস্থায় রামেকে ভর্তি করা হয় রাতেই বলে জানা যায়।

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি ও নজিপুর পৌর আ’লীগের সভাপতি মো: শহিদুল আলম বেন্টু উক্ত সড়ক দুর্ঘটনায় গোকূলের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি দুঃখ প্রকাশ করেন।
পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন মামলা হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.