Tuesday, September 29

পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমীর জার্সি উন্মোচন

0

ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ২৮ তম এলিট পেইন্ট সিরাজ মহানগরী অনুর্ধ ১৫ কিশোর ফুটবল লীগ ২০১৭ইং, পতেঙ্গা থেকে একমাত্র অংশগ্রহণকারী দল ফরিদ ফুটবল একাডেমীর জার্সি উন্মোচন করছেন সাপ্তাহিক ক্রাইম ডায়রীর চট্টগ্রাম জেলা প্রতিনিধি এবং ইশা মোবাইল স্কয়ারের পরিচালক মোঃ সালাহ উদ্দিন ।

এসময় আরো উপস্থিত ছিলেন ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মোঃ ফরিদ, নাজির পাড়া ফুটবল একাডেমি পরিচালক মোঃ সোলাইমান, বিশিষ্ট মানবাধিকার কর্মী আমজাদ হোসেন, একাডেমীর ছাত্র মোঃ সুমন, আরাফাত আলম বাবু,মোঃ মনির,মোঃ রাকিব প্রমুখ।

উল্লেখ্য গত১৭/১২/২০১৭ইং, উদ্বোধনী খেলায় পাহাড়তলী ফুটবল একাদশ কে ১-০ গোলে পরাজিত করে ফরিদ ফুটবল একাডেমী শুভ সূচনা করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.