এ দেশে বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

0

এদেশে বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলের শিক্ষার্থীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই চক্রান্ত বাংলাদেশের মানুষ ভেস্তে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। কোথাও কোনো সমস্যা নেই। এই দেশে আর কখনো বিএনপি ক্ষমতায় আসবে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টর তপন কুমার সাহার সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য আবুল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শাহিনুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.