Tuesday, November 24

হার্টের ভাল্ব ২৬ হাজার, প্রেস মেকার সর্বোচ্চ ৪ লাখ টাকা

0

হাসপাতালে সরবরাহকৃত বিভিন্ন ব্র্যান্ডের হার্টের ভাল্বের মূল্য সর্বনিম্ন ৪ হাজার ৮০০ টাকা থেকে ২৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রেস মেকারের দাম ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ লাখ ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরে এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মোট ১৭টি কোম্পানি এই বাল্ব এবং প্রেস মেকার সরবরাহ করছে।

এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, হৃদরোগ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.