Monday, November 23

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় ১২ নেতাকর্মী আটক

0

বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে হাইকোর্ট এলাকায় দাঁড়ানো অবস্থায় ১২ নেতাকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এদের মধ্যে পাঁচজনকে বার কাউন্সিলের গেটের সামনে থেকে ধরা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। তাদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) জানান, ডিসেম্বরের ৫ তারিখে আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে। আটকরা এই মামলার আসামি কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে।

মঙ্গলবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া। আটকরা তাকে অভ্যর্থনা জানাতে হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়েছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.