আরিফুল ইসলাম সুজন, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ সকালে কুড়িগ্রামের চিলমারীতে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস এর ইউনিয়ন যুব ফোরামের দক্ষতা বিষয়ক দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলার থানাহাট সমাজ কল্যান সংস্থায় আয়োজিত কর্মশালায় সভাপত্বি করেন থানাহাট সমাজ কল্যান সংস্থার চেয়্যারম্যান মোঃ ওয়াজেদ আলী। প্রধান অতিথি হিসাবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন।
কুড়িগ্রাম জেলাকে ২০২১ সালে বাল্যবিবাহ মুক্ত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ের কুফলগুলো জনসম্মুখে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।