Friday, November 6

খোকসা উপজেলা পরিদর্শন করলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান

0

মিলন খাঁন, খোকসা প্রতিনি্ধিঃ খোকসা উপজেলার বিভিন্ন দপ্তরে পরিদর্শন করলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সেলিনা বানু এর অফিস ও ভূমি অফিস দর্শন করেন।

উপজেলা পরিষদের বিভিন্ন অফিস দর্শনের তিনি কর্মকর্তাদের বিভিন্ন দাপ্তরিক বিষয় নিয়ে মোত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন, খোকসা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুফ আহমেদ, পৌরসভার সকল কমিশনারগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয়, জাতীয় দৈনিকের কর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে খোকসা থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.