Friday, November 6

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে।

জানা যায়, ২০ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে জেলার ধামইরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবক এরশাদ হেসেন (৩৭) গ্রামের বাড়ি জেলার পত্নীতলা উপজলার আমবাটি নামক গ্রামে।
উল্লেখ্য, ২০ ডিসেম্বর পত্নীতলা বিজিবি ক্যাম্প দফতরে বিজিবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে, পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল খিজির উদ্দিনের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.