Monday, November 23

রংপুর সিটি নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে কম থাকবে- অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রংপুর সিটি নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে খুব কমই থাকবে। এটা অত্যন্ত স্থানীয় ব্যাপার। তাছাড়া রংপুরে জাতীয় পার্টি যথেষ্ট জনপ্রিয়।

আজ শুক্রবার দুপুরে সিলেট নগরের রিকাবিবাজার কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামে বিমা মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিজয়ী প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানিয়ে পুরো নির্বাচনী সিস্টেমের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন সিস্টেমকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সিস্টেমের যে নিরপেক্ষতা আছে সেটা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে নির্বাচনে জয়লাভ করায় জাতীয় পার্টির প্রার্থীকে অভিনন্দন জানান অর্থমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ফার্মার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ মোটামুটি ভাঙা হয়ে গেছে। তবে প্রশাসক নিয়োগ ঠিক করা হয়নি, সেটি নিয়ে গভর্নরের সঙ্গে কথা বলে ঠিক করা হবে। তবে সরকার যেহেতু নিয়েছে গ্রাহকের টাকা মারা যাবে না। এটা সরকারই ব্যবস্থা করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.