Friday, November 6

গাজীপুরে গজারী বন থেকে যুবতীর গলিত লাশ উদ্ধার

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের গভীর গজারী বন থেকে এক যুবতীর পঁচা গলিত লাশ ২৪ ডিসেম্বর রবিবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৮/৩০ বছর বয়সের ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার এস আই মোস্তাফিজুর রহমান ও আমিনুল হকসহ স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া (টেংরা উত্তরপাড়া) বৃন্দাবন এলাকার গজারী বনে রবিবার স্থানীয় কয়েক ব্যক্তি লাকড়ি কুড়াতে যায়। এসময় পঁচা দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে তারা গভীর গজারী বনের ভিতর এক যুবতীর পঁচা গলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের লাশ পঁচে গলে বিকৃত হয়ে গেছে। নিহতের পরনে কালো বোরকা, গোলাপী রংয়ের স্যালোয়ার ও লাল-কালো-সাদা প্রিন্টের কামিজ রয়েছে। লাশের পাশে একটি লাল লেডিস চাঁদর পড়ে ছিল।

ধারণা করা হচ্ছে, অন্ততঃ এক মাস আগে দুর্বৃত্তরা আনুমানিক ২৮/৩০ বছর বয়সের ওই যুবতীকে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.