Monday, November 23

জিৎ-ফারিয়ার তৃতীয় ছবির ট্রেলার প্রকাশ

0

জিৎ-ফারিয়া জুটির তৃতীয় ছবি ‘ইন্সপেক্টর নটি কে’র ট্রেলার প্রকাশ হয়েছে আজ ২৪ ডিসেম্বর। প্রায় তিন মিনিটের এই ট্রেলার বলে দিচ্ছে কমেডি, রোমান্স এবং অ্যাকশনের সমন্বয়ে নির্মিত হয়েছে অশোক পতি পরিচালিত এই ছবিটি।

এর আগে শোনা গিয়েছিল এই ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কসের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। কিন্তু শুটিংয়ের শেষ পর্যায়ে এসে বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠন ও নতুন প্রিভিউ কমিটি গঠিত না হওয়ার কারণে যৌথ প্রযোজনায় ছবিটির মুক্তি আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই পরে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ সিদ্ধান্তে ভারতের জিৎস ফিল্ম ওয়ার্কসের একক ছবি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তির দিন ঠিক করা হয়। ওপারে ১৯ জানুয়ারি মুক্তি পাবে ‘ইন্সপেক্টর নটি কে’। একইদিনে বিনিময় চুক্তি সাফটার আওতায় বাংলাদেশেও মুক্তির কথা শোনা যাচ্ছে।

চলতি বছরের ২৩ আগস্ট থেকে জিৎ-ফারিয়ার এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবিতে আরো অভিনয় করেছেন চম্বা। ইতালি, থাইল্যান্ড ও ইন্ডিয়ার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়। জিৎ-ফারিয়া জুটি বেঁধে এর আগে ‘বাদশা-দ্য ডন’ ও ‘বস টু’ ছবিতে অভিনয় করলেছিলেন। পর পর দুই ঈদে ছবি দুটি মুক্তি পেয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.