Friday, November 6

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সোমবার রাজধানীর উত্তরাস্থ একটি কমিউনিটি সেন্টারে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোটেছে।
এই নতুন রাজনৈতিক দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ট্রুথ পার্টি হতে পদত্যাগকারী চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ গোলাম হাবিব এবং ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন আখন্দ সালমান সাদী। উত্তরাস্থ কমিউনিটি সেন্টারটিতে সাবেক ট্রুথ পার্টি ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মিগণের দ্বারা ১০১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্র্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নব গঠিত এই রাজনৈতিক দলটির নাম করন করা হয়েছে “বাংলাদেশ সততা দল”। ইংরেজিতে দলটিকে Bangladesh honesty party বা BHP নামে অভিহিত করা যাবে। সংগঠক বৃন্দের ভাষ্যমতে জনগনের মতামতের ভিত্তিতে ইংরেজি Truth Party টি গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে পুরাপুরি সঙ্গতিপূর্ন না হওয়ায় “বাংলাদেশ সততা দল” নাম করন করত নতুন রাজনৈতিক দলটি গঠন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.