Friday, November 6

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি দক্ষিণের সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0

আব্দুল্লাহ আল মামুন, ফটিকছড়ি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, আজ বিভিন্ন দল উপদল ইসলামকে নানাভাবে বিকৃত করছে। ইহুদি চক্রান্তে জঙ্গীবাদ ও সন্ত্রাসের মাধ্যমে ইসলামকে উপস্থাপন করে মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই অবস্থার অবসান করতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মীদের একাগ্রতার সাথে কাজ করতে হবে। প্রত্যেক কর্মীকে সুন্নি মতাদর্শের আলোকে প্রতিষ্ঠিত মদিনার ইসলাম প্রচারে দায়িত্ব পালন করতে হবে। সর্ব অবস্থায় ছাত্র সমাজের সমস্যা ও সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি দক্ষিণ উপজেলার উদ্যোগে স্বচ্ছ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ফটিকছড়িস্থ আজাদী বাজার ডি এম কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি দক্ষিণ উপজেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রসেনা মাওলানা শাহাদাত কাদেরীর সভাপতিত্বে ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ন সম্পাদক জননেতা স উ ম আব্দুস সামাদ। উদ্ভোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ আবু আজম।বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মফিজুর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি দক্ষিনের সাবেক সভাপতি ছাত্রনেতা আব্দুর রহমান।

ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তরজেরার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন ইউ এ ই শাখার সাংগঠনিক সম্পাদক নাছির সিকদার, যুবনেতা হোসেন উদ্দীন, মুহাম্মদ মঞ্জুর মিয়া কাদেরী, মুহাম্মদ এরশাদুল আলম, খোরশেদুল আলম, মামুন উদ্দীন, তারিকুল ইসলাম, হুমায়ুন কবির ফয়েজ, জমিল উদ্দীন, আলাউদ্দিন, সৈয়দ জয়নাল আবেদীন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.