Friday, November 6

গাজীপুরে ইউপি কর্মচারীর দুই পায়ের রগ কেটে দিয়েছে মাদকসেবীরা

0

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া ইউনিয়ন পরিষদের এক কর্মচারীর দুই পায়ের রগ কেটে দিয়েছে মাদকসেবীরা।

২৫ ডিসেম্বর সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার পাবুর বেপারী বাড়ি এলাকার গাংপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওসমান (২৫) চরপাবুর এলাকার অলিউল্লাহ সরদারের ছেলে ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের পরিছন্নতা কর্মী।

আহতের সাথে থাকা হেলিম উদ্দিন জানান, ছয় মাস আগে এলাকার কুদরত বেপারীর ছেলে সোহান ও তার সহযোগীরা ওসমানের মোটরসাইকেল ছিনিয়ে নেন। এ নিয়ে থানায় মামলা হলে সোহানের শ্যালক ইমন এক মাস জেল খাটেন।

এর জের ধরে রাতে সোহান ও ইমনসহ পাঁচ-ছয়জন ওসমানকে একা পেয়ে কুপিয়ে তার দুই পা, হাত ও গলায় জখম করে পালিয়ে যান।

তিনি আরও জানান, ওসমানের দুই পায়ের হাঁটুর নিচে পাঁচটি মারাত্মক জখম রয়েছে। রগ কেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ওসমানকে মাদকসেবীরা কুপিয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

এসআই হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে সোহানের নাম পাওয়া গেছে।

কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান জানান, হামলাকারীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের দু-একটি বিচারও তিনি করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.