Friday, November 6

ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

0

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দাউদনগর রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য করেছেন।

তিনি জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি দাউদনগর রেল গেইটে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সব ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেল গেইটে ট্রেন আটকে পড়ায় শায়েস্তাগঞ্জে স্থানীয় যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। ট্রেনের বগিটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.