Thursday, November 5

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক পুলক সরকার

0

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক সরকার মারা গেছেন। আজ ২৯ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মস্তিষ্কের রক্ত ক্ষরণজণিত রোগে মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। শুক্রবার দুপুরে বাসা থেকে ওষুধ কিনতে বের হলে কদমতলী এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান তিনি । পরে তাকে স্থানীয় একটি ক্লিনিক এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক নায়বাংলা, বিভিন্ন সংবাদ সংস্থায় সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নিজ বাড়িতে সাংবাদিক পুলক সরকারের শেষকৃত্য শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাব ছাড়াও তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যওান স্বপন কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মশিউর রেহমান বাদল ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।

শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়াত সাংবাদিক পুলক সরকারের আত্মার শান্তি কামনা করে তার পরিবারের সসদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সাংবাদিকতায় পুলক সরকারের ভূমিকার কথাও স্মরণ করেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.