Friday, November 6

চট্টগ্রামে দেড় লাখ টাকার ইয়াবা সহ আটক ২

0

চট্টগ্রাম সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকা থেকে দেড় লাখ টাকার ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বার আউলিয়া হাইওয়ে থানার কালাম সেন্টারের সামনে পুলিশ এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন-ফটিকছড়ির ভূজপুর থানার মির্জারহাট এলাকার ওমর ফারুকের ছেলে মোঃ কামরুল হাছান (৩০) ও কুমিল্লার কোতয়ালী থানার বানেশ্বর (বড় বাড়ী) এলাকার মোঃ আলী আশ্রাফের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ সবুজ (২৮)।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আহসান হাবীব জানান, গোপন খবরের ভিক্তিতে রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ির দেহ তল্লাশী চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট (এমফিটামিন) জব্দ করা হয়। যার মূল্য অনুমান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এই ব্যাপারে সীতাকুন্ড থানায় মামলা করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.