Thursday, November 5

নওগাঁয় প্রাথমিকে পাশের হার ৯৭.৩৬

0

নওগাঁ প্রতিনিধি: চলতি বছর নওগাঁ জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ। আর ইবতেদায়ী সমাপনীতে ৯৭ দশমিক ৯৭।

জেলায় এক হাজার ৪৫১টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১৭টি ইবতেদায়ী মাদরাসা থেকে অংশ নেয় পরীক্ষার্থীরা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা এ তথ্য নিশ্চিত করেন, জেলায় প্রাথমিক সমাপনীতে ৪১ হাজার ৫০০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৮ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২১ হাজার ৮২২ জন ছাত্রী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪১ হাজার ২৯৮ জন। পাসের হার ৯৭ দশমিক ৩৬শতাংশ। ৯৩ দশমিক ০৩ হারে ১৯ হাজার ৮৫ জন ছেলে এবং ৯৪ দশমিক ৬৩ শতাংশ হারে ২১ হাজার ৪৬৪ জন মেয়ে পাস করেছে।

এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৩০ জন। এর মধ্যে ২ হাজার ৪৭৮ জন ছেলে এবং ২ হাজার ৮০৩ জন মেয়ে। এবার পরীক্ষায় এক হাজার ৪৮৬ জন ছেলে এবং এক হাজার ২১৮ জন মেয়ে অংশ নিয়েছিল।

অন্যদিকে, ইবতেদায়ী সমাপনীতে জেলায় ৪ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৭ দশমিক ৯৭ শতাংশ হারে পাস করেছে ৩ হাজার ৩৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.