Thursday, September 24

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

0

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট জেলার রায়েন্দাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বনফুল পরিবহনের গাড়িচালক শেখ শাহিনসহ দুইজন নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন ১০ যাত্রী।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.