Thursday, November 5

আশুলিয়ায় পিকআপ চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

0

সাভারের আশুলিয়ায় পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নাসা গার্মেন্টস এর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ওই দুই মোটরসাইকেল আরোহী বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক দিয়ে আশুলিয়ার বাইপাইল যাচ্ছিলো। এসময় মহাসড়কে চলাচলরত একটি পিকআপভ্যান তাদেরকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার এসআই শফিকুর রহমান বিষয়টি নিশিচত করে বলেন, নিহত দুই জনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.