সমাজসেবা অধিদফতর ,শহর সমাজসেবা কার্যালয় ১- চট্টগ্রাম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র “কম্পিউটার প্রশিক্ষণার্থীদের” জানুয়ারী -জুন ২০১৮ সেশন কোর্সের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রকল্প সমন্বয় পরিষদ ১ চট্টগ্রাম এর সভাপতি আলহাজ্ব রফিক আহমদ সভাপতিত্বে (আজ ১৫ জানুয়ারী বিকাল ০৪ টায়) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ ল্যাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম উপপরিচালক জনাব শহীদুল ইসলাম- প্রধান অতিথি উপস্থিত ছিলেন ও হাসান মাসুদ, উপপরিচালক, বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। শহর সমাজসেবা কার্যালয়-১ এর অফিসার মোহাম্মদ ওয়াহীদুল আলম সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয় প্ররিষদ ১ চট্টগ্রাম এর সহ সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সাহিত্য, প্রচার ও গণ সংযোগ সমাপাদক আলহাজ্ব বেলায়েত হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম উপপরিচালক জনাব শহীদুল ইসলাম বলেন- তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত করতে হবে। তথ্য প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সকল কাজে কম্পিউটার ব্যবহার বাধ্যতামূলক করায় এ শিক্ষার গুরুত্ব অপরির্হায। বর্তমানে সরকারি কাজে পেপার বিহীন ই-ফাইলিং এর মাধ্যমে কার্যμম পরিচালিত হচ্ছে বিধায় প্রত্যেককে এ শিক্ষা গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে।