Thursday, November 5

মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙ্গালী জাতীর কাঙ্খিত স্বাধীনতাকে এনে দিয়েছিল বঙ্গবন্ধু -এম. রেজাউল করিম চৌধুরী

0

পাকিস্তানিরা বাঙ্গালী জাতীকে বাঙ্গালীর ভাষা, সাহিত্য, সৃষ্টি, সব বিধ্বংস করে দিয়েছিল । শেখ মজিবুর রহমান এক মাত্র বাঙ্গালী নেতা, যেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ৬ দফা দিয়েছিল। সমগ্র বাঙ্গালী জাতীকে ঐক্যবদ্ধ করে ছিল। এবং নিরস্ত্র জাতীকে সসস্ত্র করে মানুষকে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙ্গালীর জাতীর কাঙ্খিত স্বাধীনতাকে এনে দিয়েছিল। আমাদের জাতীয় সংগীত এনে দিয়েছিল, বাঙ্গালীর পরিচয় এনে দিয়েছিল, একটি স্বাধীন ভূখন্ড এনে দিয়েছিল, হাজার বছরে বাঙ্গালীর সন্তানেরা, হাজার নেতারা যেটা পারেনি, সেটা এনে দিয়েছিল বঙ্গবন্ধু বাঙ্গালীর স্বাধীনতা । তাই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইতিহাসের শেষ্ঠ সন্তান। তিনি আরো বলেন ৯ বছরের দেশ ৯০ বছরে এগিয়েছে। তাই এই দেশ আমার, এই দেশ আপনার। এই দেশকে ভালোবাসুন, এই দেশকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধুর শ্রমের দেশ, সাধনার দেশ, ত্যাগের দেশ। আসুন দেশকে গড়ে তুলোন। বিপদগামী হবেনা এই দেশ। কারণ একজন সৎ নেত্রী বঙ্গবন্ধুর কন্যার হাতে এই দেশটাকে আমরা গড়ে তুলি। এইটাই হবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের অঙ্গীকার।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের চট্টগ্রাম বিভাগ, মহানগর, জেলা ও চান্দগাঁও থানার উদ্যোগে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টায় এখলাছুর রহমান প্রথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এড. নুুরুল আবছার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আহ্বায়ক জিল্লুর রহমান, সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. বি.কে. বিশ্বাস (বিপ্লব), এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের চট্টগ্রাম মহানগর আহবায়ক ডা: সৈয়দ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলার আহ্Ÿায়ক মাহাফুজুল হক চৌধুরী, উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা: নুরুদ্দীন জাহেদ, (সদস্য সচিব চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ)।
বক্তব্য রাখেন মাহমুদুল করিম, (যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিটি), বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ রায়, (যুগ্ম আহবায়ক, মহানগর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ), শাহীন আকতার বিউটি, (যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ), বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মো: নাসির উদ্দীন নোবেল, (ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক) বক্তব্য রাখেন, আবু সায়েদ সুমন, (সাবেক যুগ্ন সম্পাদক, কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ)। বক্তব্য রাখেন মো: সেলিম উদ্দীন চৌধুরী, (যুগ্ন আহ্বায়ক, চান্দগাঁও থানা, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ), হাসান মুরাদ জকু (যুবলীগনেতা), মো: ইফতেখার উদ্দিন (রুবেল), বক্তব্য রাখেন মো: সেলিম উদ্দিন, (সাবেক ছাত্রনেতা, ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ), সাংবাদিক মোঃ নুরুল কবির, মো: ইকবাল হোসেন, সৈয়দ মো: আলম, হাসান মুরাদ মানিক, নেছার উল্লাহ খান, ওমর ফারুক, রাসেল, টিটুসহ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.