Tuesday, September 29

ক্রিকেটীয় নৈতিকতাকে প্রশ্নের মুখে ফেলল একটি আউট!

0

ক্রিকেটকে বলা হয় ‘ভদ্রলোকের খেলা’। ক্রিকেটারদেরকেও কঠোর আচরণবিধি মনে চলতে হয়। দল এবং প্রতিপক্ষের মাঝে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হয়। আবার বেন স্টোকস-সাব্বির রহমানদের মত অনেকেই এই নিয়ম থেকে বিচ্যুত হয়ে অপরাধমূলক কাজ করে বসেন। কিন্তু চলতি অনূর্ধ-১৯ বিশ্বকাপে এমন এক ঘটনা ঘটল, যা ক্রিকেটীয় নৈতিকতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে!

ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের নিয়ম বরাবরই বিতর্কিত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেই বিতর্ক নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। এত বিতর্কের পেছনে বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক এমানুয়েল সোয়ার্টের ভূমিকা।নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেটের বহু পুরনো বিতর্কিত নিয়ম নিয়েও।

ম্যাচের ১৬.৪ ওভারের মাথায় ক্যারিবিয়ান পেসার জারিয়ন হোয়েতের বলে কভার ড্রাইভের চেষ্টা করেন পিল্লাই। ব্যাটের কানা নিয়ে প্যাডে লাগার পর বল গড়াতে শুরু করে ব্যাটসম্যানের পিছনে উইকেটের দিকে। অফ স্ট্যাম্পের বহু দূরে স্ট্যাম্পলাইন টপকে যাওয়া মাত্রই বল থেমে যায়। সতর্ক পিল্লাই ব্যাট নিয়ে তৈরি থাকলেও বল থামা মাত্র তা হাত দিয়ে তুলে ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার তথা অধিনায়ক এমানুয়েলের হাতে তুলে দেন।

সকলকে অবাক করে এমানুয়েল আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেন এবং আউটের আবেদন করে বসেন। দীর্ঘক্ষণ আলোচনার পর তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন ফিল্ড আম্পায়াররা। প্রায় পাঁচ মিনিট পরে তৃতীয় আম্পায়ার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট ঘোষণা করেন পিল্লাইকে। একটি উইকেট হয়ত পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেল ক্রিকেটের নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টি। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গণে এই আউট নিয়ে তুমুল বিতর্ক চলছে। অনেকেই ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আইনটি সংস্কারেরও দাবি জানাচ্ছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.