Thursday, November 5

চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে আইভীকে

0

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি নগর ভবনে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

আবুল হোসেন বলেন, মেয়র বিকাল ৪টার দিকে নগর ভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কথা বলতে পারছিলেন না। পরে বমি করা শুরু করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.