১১ দফা দাবীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ডে থালা-বাটি হাতে নিয়ে ভূখা মিছিল করেছে হাফিজ জুট মিলের শ্রমিককরা। বাংলাদেশ রাস্ট্রায়ত্ব পাটকল সি.বি.এ-নন সি.বি.এ পরিষদের ডাকে এ ধারবাহিক কর্মসূচি পালিত হয়ে আসছে।
আজ বুধবার ২৪ জানুয়ারী সকাল ১০ টার এ ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে হাজার হাজার শ্রমিক-কর্মচারী অংশ নেয়। মিছিলটি মিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে আবার মিল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা রাস্ট্রায়ত্ব পাটকলের জন্য পে-কমিশনের ন্যায় একই তারিখ হতে মুজুরি কমিশন ঘোষনা ও বাস্তাবায়ন করা, ২০’/. মহার্ঘ ভাতার অপরিশোধিত বকেয়া এককালীন পরিশোধ করা এবং মজুরি ও বেতন বকেয়া হবে না তা নিশ্চিত করণ, উৎপাদন বিভাগের শ্রমিকদের পূর্বের ন্যায় ৫০২ নং সার্কুলার অনুযায়ী মজুরি প্রদানসহ ১১ দফা দাবী মেনে নেয়ার আহবান জানান।