Tuesday, September 29

৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

0

শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। একের পর এক উইকেট হারাচ্ছে মাশরাফিরা। ১৬ রানে টপ-অর্ডারের তিনজন ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ।
শুরুতে সাজঘরে ফিরছেন এনামুল হক। এরপর পঞ্চম ওভারের তৃতীয় বলে রান আউট হয়েছেন সাকিব আর হাসান। এক বল পরেই তামিম ইকবাল বিদায় নেন। এক ওভারে সাকিব-তামিমকে সাজঘরে ফিরিয়েছেন শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমল।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম বলে দুই রান নিয়ে রানের খাতা খুললেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গী এনামুল হক।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো পারফরমেন্সের পরও বাদ পড়েছেন স্পিনার সানজামুল ইসলাম। তার জায়গায় নেয়া হয়েছে আবুল হাসানকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, নাসরি হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কা দল : দিনেশ চান্দিমাল, উপল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, নিরোশান ডিকবেলা, আসেলা গুনারত্নে. কুসল মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমাল, দুশমন্ত চামিরা, থিসারা পেরেরা ও লক্ষন সান্দাকান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.