Sunday, September 27

দেশকে আদর্শ পুলিশী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছে সরকার- রিজভী

0

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ৮ ফেব্র“য়ারির রায়কে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর চূড়ান্ত ক্র্যাকডাউন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, দেশকে আদর্শ পুলিশী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছে সরকার। এ সরকার গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে।
রিজভী বলেন, সারাদেশে এখন পর্যন্ত বিএনপির ১১০০ শতাধিক নেতাকর্মী গ্রেফতার করেছে। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সন্ধান দাবি করেন রিজভী। তাকে আটক করা হলে বা না হলেও অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.