Sunday, September 27

খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আজ

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন। আজ বুধবার রাজধানীর গুলশানের বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ‌্য নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার বিকেলে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। রায়ের আগের দিন নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.